বড়লেখা প্রতিনিধি | ২৭ মে, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখার সামাজিক সংগঠন যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার বিকেলে সাংবাদিক এ.জে লাভলুকে সংবর্ধনা দেয়া হয়েছে। সিলেটের অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকম’র ২০১৬ সালের সেরা প্রতিনিধি মনোনীত হওয়ায় তাঁকে এ সংবর্ধান দেওয়া হয়।
এছাড়া অনুষ্ঠানে পরিষদের স্থায়ী কমিটির সদস্য পৌরসভার কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, ইউপি সদস্য ফয়ছল আলম স্বপন এবং এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধান দেওয়া হয়। সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সদর ইউপির চেয়ারম্যান সোয়েব আহমদ। সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক বদরুল ইসলাম, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, সাংবাদিক আতিকুর রহমান, সুলতান আহমদ খলিল, ইউপি সদস্য ফয়ছল আহমদ প্রমুখ।