Sylhet Today 24 PRINT

সরকারি সহযোগিতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দিন: শামীমা শাহরিয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৭ মে, ২০১৭

কৃষক লীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার বলেছেন,‘সরকারি সহযোগিতায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দিন। যাতে কৃষকরা সরকারি সহযোগিতা পেয়ে পরিবার পরিজন নিয়ে চলতে পারেন।’

তিনি আরো বলেন,‘ জননেত্রী শেখ হাসিনার সরকার সবসময় কৃষকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’ সরকারি সকল সহযোগিতায় প্রকৃত কৃষকরা যেন অগ্রাধিকার বিত্তিতে পায় সেদিকে দৃষ্টি দেয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনককে অনুরোধ জানান।

শনিবার দুপুরে জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরের হটামারা, কাশিপুর, উদয়পুর নাজিমনগর গ্রামে গণসংযোগ করে বিকালে নাজিমনগর গ্রামে নাজিম নগর তরুন সমাজ কল্যাণ পরিষদ ও মরহুম আব্দুল বারিক স্পুটিং ক্লাবের উদোগে ত্রাণ বিতরণী সভায় এসব কথা বলেন তিনি। সভা শেষে স্থানীয় ক্ষতিগ্রস্ত তিনশ পুরুষ-মহিলাদের মধ্যে শাড়ী লঙ্গি বিতরণ করেন তিনি।

নাজিমনগর গ্রামের প্রবীন মুরব্বী আব্দুল হেকিমের সভাপতিত্বে ও নাজিম নগর তরুন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইয়ামীন আহমেদের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য নিজাম নুর, জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহব্বায়ক আলী আমজাদ, শামছুল আলম জেলা ছাত্রলীগের সাবেক উপ-ছাত্র সম্পাদক ফয়জুর রহমান শেরন, উপজেলা কৃষক লীগের সদস্য সিদ্দিকুর রহমান, গোলাম হায়দার , ইসমাঈল, নবী হোসেন, ইউপি সদস্যা নুরে জান্নাত লিপি, সাবেক ইউপি সদস্য একলিমুর রেজা চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান তারেক, প্রবাল রায়, সুমন সরকার, শাহ ইব্রাহীম, কাউছার আলম, রবিন, স্বাধীন তালুকদার, খন্দকার নাজমুল, সায়েক রাজা, দিলোয়ার হোসেন, নাজিম নগর তরুন সমাজ কল্যাণ সংস্থার সদস্য রায়হান, আশরাফ, শফিক, নিজাম, নোমান, মাসুম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.