Sylhet Today 24 PRINT

মাধবপুরে একাধিক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৭ মে, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ চেক জালিয়াতি সহ একাধিক মামলার পলাতক আসামী সুলেমান মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে।

শনিবার সন্ধ্যায় গোপন সুত্রে খবর পেয়ে থানার এসআই মাহবুব হোসেন ও এসআই আবুল কাশেম শাহপুর বাজারে অভিযান চালিয়ে উপজেলার শ্রীধরপুর গ্রামের আব্দুর নুর মিয়ার ছেলে সুলেমান মিয়া কে গ্রেপ্তার করে।

এসআই আবুল কাশেম জানান, তার বিরুদ্ধে ১১ টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাছাড়া ৩ টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.