Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ডাকাতদের হানা, এলাকাবাসীর ধাওয়া

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২৮ মে, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের মদব্বির ঠিকাদারের বাড়িতে শনিবার (২৭ মে) রাত সাড়ে নয়টায় ডাকাত দলের একটি সংঘবদ্ধ চক্র হানা দেয়ার চেষ্টা করলে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

জানা যায়, এলাকার লোকজন যখন রমজান মাসের প্রথম দিনের তারাবির নামাজ আদায় করছিলেন ঠিক সেই সময় নিরবতার সুযোগ নিয়ে ডাকাতদের ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ চক্র নৌপথে হানা দেওয়ার চেষ্টা করে। বাড়িতে থাকা লোকজন ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে সাথে সাথে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

 তাৎক্ষনিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ও এসআই সাইফুল আলম'র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাত দল এলাকাবাসীর ধাওয়া খেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদদ চৌধুরী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত পৌছাই কিন্তু কাউকে পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.