সুনামগঞ্জ প্রতিনিধি | ১১ মে, ২০১৫
সুনামগঞ্জ জেলা শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল এটেনডেন্স চালু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এই ডিজিটাল কার্যক্রমের শুভ উদ্ভোধন ঘোষনা করেন। বিদ্যালয় দুটির সকল শিক্ষার্থী,শিক্ষক কর্মকর্তা, কর্মচারীদের এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। প্রতিদিনের উপস্থিতি নিশ্চিত করতেই জেলা প্রশাসন এ উদ্যোগ নেয়।
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল এটেনডেন্স উদ্ভোধন উত্তর আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবজিৎ সিংহ, গ্রামীণ ফোনের প্রোগ্রাম ও এক্সিকিউটিভ ম্যনেজার দিপংকর দাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বর্তমান সরকারের ডিজিটাল কর্মসূচীর আওতায় আনার লক্ষ্যেই এ কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসক। মঙ্গলবার থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিত ও প্রস্তানের বিষয়টি সরাসরি শিক্ষা অধিদপ্তর জানতে পারবেন। একই সাথে অভিভাবকরাও এসএমএসের মাধ্যমে তাদের সন্তানদের বিদ্যালয়ে উপস্থিতি জানতে পারবেন। পরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে একই কার্যক্রমের উদ্ভোধন করেন।