Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি |  ২৮ মে, ২০১৭

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে হোসেন আহমদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকালে ভূইগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূইগাঁও গ্রামের মখলিছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলাধুলায় একপর্যায়ে বাড়ীর লোকজনের অজান্তে পার্শ্ববর্তী পুকুরে ডুবে মারা যায় হোসেন।

কুলাউড়া থানার এসআই আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.