Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ৫টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৮ মে, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরের ভোক্তা অধিকার আইনে সিলেট জেলার সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম’র নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। রোবরার (২৮ মে) তারা পৌর শহরের জগন্নাথপুর বাজারের এই অভিযান পরিচালনা করে ৫টি ব্যবসায় প্রতিষ্টান থেকে ১২হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জরিমানাকৃত ব্যবসায় প্রতিষ্টানগুলো হল- প্রীতি রেস্টুরেন্ট, মান্না ভেরাইটিজ ষ্টোর, রাজন রেস্টুরেন্ট, জবা স্টোর ও কামরান স্টোর।

এসব ব্যবসায় প্রতিষ্টান থেকে ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযান অংশ নেয়া জগন্নাথপুর থানার উপ পরিদর্শক(এসআই) কবির আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.