নিজস্ব প্রতিবেদক | ২৮ মে, ২০১৭
সুপ্রীম কোর্টের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সিলেটে ছাত্র ইউনিয়নের মিছিলে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে। রোববার দুপুরে নগরীতে ছাত্র ্বিউনিয়ন আয়েরাজিত একটি বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানান সিলেটের প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে নগরীর জিান্দাবাজারে ছাত্র ইউনিয়নের মিছিলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একটি মিছিল থেকে হামলার ঘটনা এতে। এতে ছাত্র ইউনিয়নের ৬ নেতাকর্মী আহত হন।
এ হামলার প্রতিবাদে রোববার নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। মিছলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সহ-সভাপতি সরোজ কান্তি।
সাধারণ সম্পাদক দিপঙ্কর দাশগুপ্তের সঞ্চালনায় এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ বাদল কর, ব্যারিস্টার মো: আরশ আলী, সাম্যবাদী দল সিলেট এর সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, প্রবীন রাজনীতিবিদ বাদল কর, সিপিবি সিলেট এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট এর সমন্বয়ক আবু জাফর, উদীচী সিলেট এর সহ-সভাপতি রতন দেন, সাধারণ সম্পাদক অভিজিৎ দাস জয়, সঙ্গীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, নারী মুক্তি সংসদের সাংগঠনিক সম্পাদক ইন্দ্রাণী সেন সম্পা, যুব ইউনিয়ন সিলেট এর সাধারণ সম্পাদক বি এইচ আবীর, শাবিপ্রবি ছাত্র ইউনিয়ন সভাপতি স্বপন দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর এর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ফ্রন্ট নগর শাখার দপ্তর সম্পাদক রুবেল মিয়া প্রমুখ।