Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ জেলা কৃষক লীগের পরিচিতি সভা অনুষ্টিত

সিলেটটুডে ডেস্ক  |  ৩১ মে, ২০১৭

নব গঠিত সনামগঞ্জ জেলা কৃষক লীগের পরিচিত সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে সুনামগঞ্জ শহরের উকিল পাড়া পয়েন্টে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বিন্দু তালুকদারের সঞ্চালনায় পরিচিত সভা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জুনেদ আহমদ, গৌতম বণিক ও ফজলুর রহমান, সদস্য অরুন চন্দ্র দে, মফিজুল হক, রিংকু চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী রাসেল, তারেক মিয়া, মাসুক মিয়া, সাব্বির আহম্মেদ, খসরু ওয়াহিদ চৌধুরী, লিটন চন্দ্র পাল, রফিকুল ইসলাম, মহিবুর রহমান, তাহের উদ্দিন, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম, জোয়েদ হক, সালমা চৌধুরী, কামরুল হাসান কমল, কামরুল হাসান চৌধুরী মোমেন প্রমুখ.

সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে ও স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রত্যয়ে সুনামগঞ্জ জেলা কৃষক লীগকে আরো সক্রিয় করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীলতার সাথে পরিচালনার আহবান জানান।

গত ২২ মে অ্যাড. আসাদ উল্লাহ সরকারকে আহবায়ক, আব্দুল কাদির শান্তি মিয়া, শফিকুল ইসলাম শফিক, জুনেদ আহমদ, গৌতম বণিক, বিন্দু তালুকদার, শাহ আলম শেরুল ও ফজলুর রহমানকে যুগ্ম আহবায়ক করে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.