Sylhet Today 24 PRINT

নিপীড়নবিরোধী সমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

নিউজ ডেস্ক |  ১২ মে, ২০১৫

বর্ষবরন অনুষ্ঠানে নারী লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের ডিএমপি কমিশনারের কার্য্যলয় ঘেরাও কর্মসূচীতে পুলিশী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা শাখা ।

সোমবার বিকেলে শহরের চৌমোহনা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে চৌমোহনা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা কামরুল হাসান মিজু, মিঠুন দেবনাথ ও বিপাশা দাশগুপ্ত ।

বক্তারা বলেন নারী নির্যাতনের বিচার চাইতে এসে নারী কর্মীর ওপড় পুলিশী নির্যাতন গনতান্তিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে। পহেলা বৈশাখে নারী নির্যাতনের ঘটনায় টিএসসিতে পুলিশের অবহেলার বিচার না হওয়ায় নীপিড়কদের মতো পুলিশও আরোও হিংস্র হয়ে উঠেছে।

অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.