সিলেটটুডে ডেস্ক | ০১ জুন, ২০১৭
দিগন্ত থিয়েটার সিলেটের নবগঠিত কার্যকরী কমিটি (২০১৭-১৯) ঘোষণা করা হয়েছে। এতে দূর্জয় পূরকায়স্তকে সভাপতি এবং আবু বকর আল-আমিন কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গত বুধবার ক্বীন ব্রীজ নিকটস্থ সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে থিয়েটারের ইফতার পূর্ববর্তী সভায় নবগঠিত কমিটির ঘোষণা দেয়া দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নর্থইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার এ.এফ. মুজতাহিদ, থিয়েটারের সদ্য সাবেক সভাপতি সাইফুর রহমান চৌধুরী সুমন এবং থিয়েটারের অন্যান্য সদস্যবৃন্দ।
কমিটিতে স্থানপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি দিবাকর সরকার শেখর, সাংগঠনিক সম্পাদক নাকীব চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনা আক্তার, প্রচার সম্পাদক ওলিউর রহমান ওলি, অর্থ সম্পাদক দেবী রাজলক্ষ্মী, দপ্তর সম্পাদক নাজমুল হোসাইন। কার্যকরী পরিষদের সদস্যরা হলেন বিপ্লব দে মুন্না, মুহাইমিন চৌধুরী ও আদনান সামী নাহিয়ান।