Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সংঘর্ষে এক ব্যক্তি নিহতের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ২

জগন্নাথপুর প্রতিনিধি |  ০১ জুন, ২০১৭

জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ছোট শেওড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জমশেদ মিয়া নিহত হওয়ার ঘটনায় ছোট শেওড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মাহমুদ আলী বাদী হয়ে ২১ জনকে আসামী জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ২৮।

পুলিশ হত্যাকান্ডের পর মঙ্গলবার রাতেই পাটকুড়া গ্রামের ইছাত উল্লার পুত্র তৌরিছ মিয়া (৫৫) ও কাছন মিয়ার পুত্র কাওছার মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে।

জগন্নাথপুর পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তৌরিছ মিয়া হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং কাওছার মিয়া সন্দেহাতীত আসামী হিসেবে আজ বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।

নৃশংস এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে আজ বুধবার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (জগন্নাথপুর জোন) মো: মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামের মসজিদের মোয়াজ্জিন আব্দুল আজিজ রিপন সেহরীর সময়ে লোকজনদের জাগ্রত করার জন্য মাইকে ডাকাডাকি করার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় প্রতিপক্ষ টিটু মিয়া ও শায়েস্তা মিয়ার নেতৃত্বে একদল লোক জমশেদ মিয়ার উপর হামলা করে তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে এবং ১৫জনকে গুরুতর আহত করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.