সিলেটটুডে ডেস্ক | ০১ জুন, ২০১৭
বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে সিলেট জেলা পরিষদের সামনে থেকে বের হওয়া আনন্দ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা এড. শাহ ফরিদ আহমদ, সুজাত আলী রফিক সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।