Sylhet Today 24 PRINT

বিছনাকান্দি নৌকাডুবে নিখোঁজের তিনদিন পর শ্রমিকের লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০২ জুন, ২০১৭

সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি নদীতে নৌকা ডুবে নিখোঁজের তিনদিন পর বিল্লাল হোসেন নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বগাইয়া হাওর গ্রামের মন্তু মিয়ার ছেলে।

শুক্রবার সকালে স্থানীয়রা নদীতে বিল্লাল হোসেন’র লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে থানার এস আই সমিরন দাস ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে বিছনাকান্দি পাথর কোয়ারি থেকে নৌকায় পাথর বোঝাই করে নিয়ে আসার সময় ঝড়ের কবলে পড়ের তাদের নৌকাটি ডুবে যায় । এ সময় তার সাথে থাকা শাহীন নামের আরেক ব্যক্তি সাঁতরে তীরে উঠতে পারলেও স্রোতের টানে তলিয়ে যান বিল্লাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.