Sylhet Today 24 PRINT

পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৩ জুন, ২০১৭

রাঙ্গামাটির লংগদুর পাহাড়ী গ্রামে হামলা, হত্যা, অগ্নিসংযোগ ও পাহাড়িদের সম্পত্তি লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মৌলভীবাজারের প্রগতিশীল সংগঠন সমূহ। এসময় তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

শনিবার (৩জুন) বিকাল ৩ ঘটিকায়  মৌলভীবাজার চৌমুহনা চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে সংগঠনগুলোর নেতা কর্মীরা মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে অংশগ্রহণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, চারণ, উদিচী, ছাত্র মৈত্রী সহ প্রগতিশীল সংগঠনসমূহ।

ছাত্রফ্রন্টের সভাপতি মিটন দেবনাথের সঞ্চালনায় ও উদিচি শিল্পীগোষ্ঠির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, যুব ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর জয়েস, চারণের পক্ষে বিপাশা দাস গুপ্ত,  ছাত্র মৈত্রীর সহ-সভাপতি মাহমুদ এইচ খান, ছাত্র ইউনিয়নের সরকারিরি কলেজ সভাপতি সুবিনয় রায়, প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.