Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত প্রবাসী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জুন, ২০১৭

বিয়ানীবাজারে শিশু ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রবাসী সরোয়ার আহমদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সরোয়ারকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট (পঞ্চম) ইশরাত জাহানের আদালতে সরোয়ারকে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামীপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ হাসান এ তথ্য জানিয়েছেন।

গত ২০ মে বিয়নীবাজার উপজেলার দেউলগ্রামে অভিযান চালিয়ে লন্ডন প্রবাসী সারোয়ার আহমেদকে আটক করে র‌্যাব।

সরোয়ারের বিরুদ্ধে কানাইঘাট উপজেলার এরালিগুল গ্রামের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে রয়েছে। সরোয়ারকে আটকের সময় তার বাড়ি থেকে ওই শিশুটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ধর্ষণের বিচারের আশ্বাস দিয়ে ওই শিশুকে সরোয়ার পুণরায় ধর্ষণ করেন বলে অভিযোগ শিশুটির পরিবারের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.