Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডাকাতির অভিযোগে একজনকে গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৪ জুন, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ডাকাতির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।

রোববার ভোর রাতে রামপুর এলাকা থেকে এমরান ওরফে গোলাপকে (৪২) গ্রেপ্তার করেছে।

ওইদিন ভোরে থানার উপ-পরিদর্শক(এসআই) মাসুদ্দুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রামপুর গ্রামের টেনু মিয়ার ছেলে এমরান ওরফে গোলাপকে গ্রেপ্তার করে।

থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.