Sylhet Today 24 PRINT

জাফলংয়ে অভিযান ১৮ টি ক্রাশার মেশিন উচ্ছেদ

গোয়াইনঘাট প্রতিনিধি  |  ০৪ জুন, ২০১৭

সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ১৮টি অবৈধ স্থাপিত ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়েছে। রোববার দুপুরে গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন’র নেতৃত্বে মোহাম্মদপুর ও সিলেট তামাবিল মহা সড়কের ১নং আপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. হুমায়ুন কবির, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক আবুল মনসুরসহ পুলিশ ও বিজিবি’র অর্ধশতাধিক সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.