Sylhet Today 24 PRINT

অনন্ত বিজয়কে শেষ শ্রদ্ধা জানাল সিলেটবাসী

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০১৫

যুক্তি সম্পাদক, বিজ্ঞান লেখক, মুক্তমনা বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর লাশ আনা হয়। এরপর সেখানে তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান সিলেটবাসী। সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন তাঁকে শেষ প্রদ্ধা জানান। 

শ্রদ্ধা জানানো শেষে নগরীর চালি বন্দরে শ্বশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীদের চাপাতির আঘাতে খুন হন যুক্তি সম্পাদক, বিজ্ঞান লেখক, মুক্তমনা ব্লগার ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাশ। তিনি একধিকবার হত্যার হুমকি পেয়ে আসছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.