Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিশ্ব পরিবেশ দিবস পালন

বড়লেখা প্রতিনিধি |  ০৫ জুন, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। “আমি প্রকৃতির, প্রকৃতি আমার” এই স্লোগানে সোমবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর এলাকা প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন। সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, নছিব আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, সহকারি রেঞ্জ কর্মকর্তা (বন) শেখর রঞ্জন দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.