Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

বানিয়াচং প্রতিনিধি |  ০৫ জুন, ২০১৭

বানিয়াচং উপজেলায় পুকুরে বিষ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সামছু মিয়া ( ৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের জলিলপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামছু মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার সামছু মিয়ার পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলে। সোমবার সকারে তিনি জানতে পারেন তার প্রতিবেশী ইসমাইল মিয়ার ছেলে আয়াত আলী তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। ঘটনাটি জানার পর সামছু মিয়া প্রতিবেশী আয়াত আলীকে জিজ্ঞাসা করেন এ কাজ কেন করল। তখন তদের মধ্যে তর্কাতর্কি হয়।

একপর্যায়ে আয়াত আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সামছু মিয়ার উপর অতর্কিতে হামলা চালায়। এতে সামছু মিয়া গুরুতর আতন হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তার পরিবার সুত্রে জানা গেছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.