Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আহত মদন মোহন কলেজ ছাত্রের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০৫ জুন, ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিলেট মদন মোহন কলেজের ছাত্র মুহাম্মদ রুমন মিয়া (২৪) দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর সোমবার (৫ জুন) ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গোরারগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য লাল মিয়ার পুত্র। রুমনের বড় ভাই সুহেল হাসান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৩ মে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের তেলিবাজার এলাকায় সকালে মহাসড়কে সিএনজি ও মাইক্রোবাসসের সংঘর্ষ হয়। এতে সিএনজির ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

অন্যান্য আহতদের মধ্যে রুমন আহমদের শারীরিক অবস্থা অবণতি হওয়ায় তাকে সিলেটের ওয়সেসিস হাসপাতালে  আইসিইউতে রাখা হয়। পরে তাকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান রুমন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.