Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা ও শিল্পী আব্দুল জব্বারের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

ওসমানীনগর প্রতিনিধি |  ০৬ জুন, ২০১৭

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিংবদন্তী কন্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা অসুস্থ আব্দুল জব্বারের চিকিৎসার ব্যয়ভার গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন ওসমানীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আফতাব আহমদ।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মইনুলহক চৌধুরীসহ ইউএনও কার্যালয়ের কর্মকর্তারা।

স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে বলা হয়, আব্দুল জব্বারের চিকিৎসার জন্য সরকারের অর্থের উৎসের কোনো অভাব হবে না, যদি প্রধানমন্ত্রী সেটার দায়িত্বভার গ্রহণ করেন। প্রয়োজনে সারাদেশের মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা থেকে ১০০ টাকা করে কেটে নিয়ে আব্দুল জব্বারের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার সবিনয় আবেদন জানানো হয় স্মারকলিপিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.