Sylhet Today 24 PRINT

মহানবীকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে জকিগঞ্জ থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুন, ২০১৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (স.)কে 'কটূক্তি' করার অভিযোগে জকিগঞ্জ থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় একটি মামলা করা হয়েছে। ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তির দায়েরকৃত মামলায় হিন্দু মহাজোট সিলেটের সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে অভিযুক্ত করা হয়েছে।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় রাকেশের বিরুদ্ধে ফেসবুকে মহনবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

মামলা দায়েরের পর রাকেশ রায়েকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এ ব্যাপারে রাকেশ রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.