Sylhet Today 24 PRINT

কানাইঘাটে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করলেন হুইপ সেলিম উদ্দিন

নিউজ ডেস্ক  |  ১২ মে, ২০১৫

কানাইঘাটে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করেছেন করে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি। এছাড়াও তিনি জানান শিগগিরই হরিপুর-গাছবাড়ী রাস্তার কাজ শুরু হবে।

তিনি আরও বলেন- কানাইঘাটবাসীর দীর্ঘদিনের দাবী হরিপুর-গাছবাড়ী রাস্তা। খুব শিগগির ২১ কোটি টাকা ব্যয়ে হরিপুর-গাছবাড়ী রাস্তা ও ব্রীজের কাজ শুরু হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। বিদ্যুতে কোন ধরণের দুর্নীতি-অনিয়ম বরদাশত করা হবে না।

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আপনাদের সহযোগীতায় কানাইঘাট উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করা সম্ভব বলে জানান তিনি।

হুইপ সেলিম বলেন- কানাইঘাটের প্রত্যেকটি এলাকায় আমি যেতে চাই। কানাইঘাটের প্রতিটি মানুষের সাথে আমি পরিচিত হতে চাই, কানাইঘাটের মানুষের পাশে থাকতে চাই।

কানাইঘাট উপজেলার সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যান, মেম্বারসহ সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য আমি আপনাদের সকল কাছে ঋণি উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন- আমি সময় পেলেই কানইঘাট-জকিগঞ্জে ছুটে আসি।

হুইপ সেলিম উদ্দিন মঙ্গলবার (১২ মে) কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের কালীজুরী খালের উপর ১৪,০৮,৯৯৮/= টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের লামাপাড়া খালের উপর ২০,১১,৭৯৩/= টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ ও ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের চলিতাবাড়ী খালের উপর ২৮,১৯,৯৩৩/= টাকা ব্যয়ে নির্মিত ব্রীজের শুভ উদ্ভোধন ও ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের গোয়ালজুর গ্রামে ৫৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শুভগ্রাম বিদ্যুতায়ন ও ৫নং বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রাম ১৫ লক্ষ টাকা ব্যয়ে শুভগ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি বড়চতুল ইউনিয়নের মালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, সেচ্ছাসেবক পার্টির সভাপতি শহীদ আহমদ শিব্বির, উপজেলা নির্বাহী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মিনহাজ উদ্দিন শেখ, উপজেলা প্রকল্প অফিসার শিরসেন্দু পুরকায়স্থ, জাপা নেতা সাহাব উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন আহমদ, জেলা আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহিম, উপজেলার জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, জেলা ছাত্র সমাজের সভাপতি বেলাল আহমদ, জাপা নেতা লাল ফির শাহ, ফররুখ আহমদ, কাওছার আহমদ, খলিল উদ্দিন, শামীম আহমদ, ফরমুজ আলী সাবেক মেম্বার, আব্দুল মালেক চৌধুরী, জাকারিয়া আহমদ, জৈন্তাপুর থানা জাসদের সভাপতি ছাব্বির আহমদ, কানাইঘাট থানা জাসদের সভাপতি বাবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, অলিউর রহমান, আলমাছ উদ্দিন মেম্বার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.