Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইউপি সদস্যকে পিটিয়ে জখম

মাধবপুর প্রতিনিধি |  ০৭ জুন, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের ইউপি সদস্য রফিক খানকে পিটিয়ে জখম করেছে একদল দুবৃর্ত্ত।

বুধবার (৭ জুন) সকালে উপজেলার ভান্ডারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্যকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহানপুর ইউনিয়নে ভান্ডারুয়া গ্রামে সীমানা সংক্রান্ত একটি শালিস বৈঠকে যাবার পথে ওই গ্রামের হোসেন মিয়া, এরশাদ আলী, মোতালেব সহ ৪/৫ জন রফিক খানের গতিরোধ করে তাকে পিটিয়ে জখম করে। এ সময় তার কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.