Sylhet Today 24 PRINT

কক্সবাজারের ব্যবসায়ী অপহরণ মামলার আসামী দোয়ারাবাজার থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুন, ২০১৭

কক্সজারের এক ব্যবসায়ী অপহরণ মামলার আসামী জামাল হোসেন (৪০) কে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। জামাল অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানায় র‌্যাব। বুধবার দুপুরে দোয়ারাবাজারের  বোগলাবাজারগামী সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামালের হোসেন দোয়ারাবাজারের বাঁশতলা চৌধুরী পাড়া গ্রামের ফিরোজ মেয়ের ছেলে।

জামাল কক্সবাজারের ব্যবসায়ী মো. আল হোছাইন (৩০) কে গত ১০ ফেব্রুয়ারি অপহরণ করে মুক্তিপন বাবদ ৩ লাখ ৮০ হাজার টাকা ও ০১ টি মোবাইল সেট নিয়ে অপহরণকারীরা ভিকটিমকে সুনামগঞ্জ শহরে ছেড়ে দেয়। এ ঘটনায় জড়িত থাকা ৩ জনকে গত ২৫ ফেব্রুয়ারি ১ জনকে ২০ এপ্রিল গ্রেপ্তার করে থানায় সোর্পদ্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জামালকেও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.