Sylhet Today 24 PRINT

সৌদি আরবে বিশ্বনাথ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০১৭

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার মারা গেছেন। বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১টার দিকে সৌদি আরবের মদীনায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাবুল আখতার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

কয়েকদিন আগে ওমরাহ পালনের জন্য স্বপরিবারে সৌদি আরবে যান বাবুল আখতার। সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মদীনায় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। সেখানেই আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.