Sylhet Today 24 PRINT

দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ওসমানী মেডিকেলে শিশু বাবলু, বাবা-মায়ের সন্ধান কামনা

সিওমেক প্রতিনিধি  |  ০৮ জুন, ২০১৭

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত এক শিশুকে বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারাত্মকভাবে আহত শিশুটিকে সম্পূর্ণ অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৯ জুন) জ্ঞান ফেরার পর শিশুটি জানায়, তার নাম বাবলু, বাবার নাম হুসেন মিয়া, বাসা সিলেটের পীরের বাজার এলাকার কোন এক মন্দিরের পাশে।

শিশুটি বর্তমানে হাসপাতালের ২য় তলায় নিউরোসার্জারী বিভাগের ১১ নং ওয়ার্ডে ভর্তি আছে।

কেউ শিশুটিকে চিনতে পারলে বা তার বাবা-মায়ের সন্ধান জানলে ০১৭১০৪৩৭২৪৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.