Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ২০ জুয়াড়ি আটক, জেল হাজতে প্রেরণ

ওসমানীনগর প্রতিনিধি |  ০৮ জুন, ২০১৭

সিলেটের ওসমানীনগরে জুয়ার আসর থেকে ২০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) রাতে অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদের নেতৃত্বে দয়ামীর ইউপির রাইকদাড়া গ্রামের টেকই মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, আপ্তাব মিয়া, আখলিছ মিয়া, মাহতাব, মলকাছ মিয়া, মাসুক মিয়া, আবদুল হাই, মো. সাহেদ আলম, মো.কাউসার আলী, মিসবাহ উদ্দীন, মবশ্বির আলী, আকলুছ মিয়া, আবদুল কাদির, আশিক আলী, আবদুস ছালাম, শাহ আলম, মোস্তফা আহমদ, মঈনুদ্দিন, বেলাল আহমদ ও নিজাম উদ্দিন।

আটককৃতরা সিলেটের ওসমানীনগর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জের বাসিন্দা।

বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.