Sylhet Today 24 PRINT

বড়লেখায় কলেজছাত্রের লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি |  ০৮ জুন, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় হেলাল উদ্দিন (২৩) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। হেলাল উদ্দিন বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের সুফিনগর গ্রামের রকিব উদ্দিনের ছেলে এবং সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের স্নাতক দ্বিতীয়বর্ষের ছাত্র। এ ঘটনায় বড়লেখা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জুন) ভোররাত সাড়ে চারটার দিকে নিজের ঘরের কক্ষের সিলিং ফ্যানের রডের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া গেছে। পুলিশ দুপুর একটার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘প্রাথমিকভাবে আলামত দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.