Sylhet Today 24 PRINT

ঢাকায় তরুণীর ধর্ষণ মামলা, উপশহর থেকে ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০১৭

রাজধানীর মোহাম্মদপুর থানায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় সিলেট নগরের উপশহর থেকে খায়রুর রহমান ইবাদ নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) রাতে উপশহরের বি ব্লকের ১৬ নং রোডের ২নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে শাহপরাণ থানা পুলিশ ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ইবাদ নগরের মহাজনপট্টির ব্যবসায়ী ও জল্লারপাড় এলাকার বাসিন্দা আতাউর রহমানের ছোট ছেলে বলে জানায় পুলিশ।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ইবাদের বিরুদ্ধে এক তরুণী ঢাকার মোহাম্মদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.