Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে নিখোঁজের ৪ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

বানিয়াচং প্রতিনিধি  |  ০৯ জুন, ২০১৭

নিখোঁজের চারদিন পর হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিষ্ণু দাস (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার মদনপুর হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষ্ণু দাস উপজেলার রাজানগর গ্রামের হরিদাসের ছেলে। সে ঢাকার সাভারের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, রমজান মাসে স্কুল বন্ধ থাকায় কিছু দিনের জন্য বিষ্ণু বাড়িতে বেড়াতে এসেছিল। গত ৪ জুন সে নিঁখোজ হয়। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ নানান জায়গায় খোঁজেও তাকে পাওয়া যায়নি। পরে তার বাবা বাদী হয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মদনপুর হাওরে বিষ্ণুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.