Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটের দিনমজুরের লাশ শায়েস্তাগঞ্জে উদ্ধার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি  |  ০৯ জুন, ২০১৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে শাহজাহান মিয়া নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুন) বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ নোয়াগাঁও-দুঃশাসন সড়ক থেকে তার লাশ উদ্ধার করে।

শাহজাহান মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর এলাকার নুরুল হকের ছেলে। তিনি পাথর উত্তোলনের কাজ করতেন।

শায়েস্তাগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় গাড়িচাপায় শাহজাহানের মৃত্যু হয়েছে। লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.