নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০১৫
যুক্তি সম্পাদক, ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যাকান্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার সকাল ১১ টায় সুবিদবাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অধিবাসীরা ছাড়াও অনন্ত বিজয়ের স্বজনেরাও অংশ নেন।
মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এ হত্যাকান্ডে জনসাধারণের নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা সৃষ্টি হয়েছে। এভাবে একের পর এক হত্যাকান্ড ঘটতে থাকলে এই দেশে আর বসবাস করা যাবে না। তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য, সুবিদবাজার এলাকায় নিজ বাসার কাছেই মুখোশধারী জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীরা অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে।
এদিকে খুনিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকেলে সংহতি সমাবেশ আহ্বান করেছে গণজাগরণ মঞ্চ সিলেট। বুধবার দুপুরে হরতাল পরবর্তী পথসভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।