মৌলভীবাজার সদর হাসপাতাল এলাকায় পরিত্যক্ত একটি ব্যাগের ভেতরে এক নবজাতকের মৃতদেহ পেয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সির্ভিল সার্জন কার্যালয়ের পেছন দিকে লাশটি পাওয়া যায় বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক।
তিনি বলেন, একটি গোলাপী রঙের ব্যাগের ভেতরে শিশুটির লাশ ছিল।
ময়নাতদন্তের পর লাশটি মৌলভীবাজার পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
ওসি জানান, এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।