Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুন, ২০১৭

আওয়মী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন দলের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাওছার এমপি ও সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি।

শনিবার ১০১ সদস্যের ওই কমিটি অনুমোদন করেন তারা।

স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে। শনিবার কমিটির তালিকা প্রকাশ করা হবে।

দীর্ঘ একযুগ পর ২০১৫ সালের ২ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ৪ সেপ্টেম্বর আফসার আজিজকে সভাপতি, জালাল উদ্দিন কয়েসকে সাধারণ সম্পাদক করে জেলা শাখা এবং কাউন্সিলর আফতাব হোসেন খানকে সভাপতি, মুহিব উস সালাম রিজভিকে সিনিয়র সহ-সভাপতি ও দেবাংশু দাস মিঠুকে সাধারণ সম্পাদক করে মহানগর শাখার কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.