Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

বানিয়াচং প্রতিনিধি  |  ১০ জুন, ২০১৭

হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০০ পিস ইয়াবাসহ আশরাফ ওরফে কালা ওরফে কোরবান আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুন) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই ওমর ফারুক মোড়লের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলা সদরের পাড়াঁগাও মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফ ওই মহল্লার খুর্শেদ আলীর পুত্র।

পুলিশ জানায়, আশরাফ এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন নেশার দ্রব্য বিক্রি ও সেবন করে আসছে। ঘটনার সময় আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারি, আশরাফ এলাকায় ইয়াবা বিক্রি করছে। তাৎক্ষনিক তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করি।

আটক আশরাফের বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন এসআই ওমর ফারুক মোড়ল। ওই মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.