Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে তরুণীকে পিটিয়ে হত্যা!

হবিগঞ্জ প্রতিনিধি |  ১০ জুন, ২০১৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে সুফিয়া রবি দাস (২০) নামে এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত সুফিয়া শায়েস্তাগঞ্জ রবিদাস পাড়া এলাকার মনি লাল রবি দাসের স্ত্রী।

পুলিশ জানায়, শনিবার সকালে শায়েস্তাগঞ্জ রবি দাস পাড়ার মনি লাল রবি দাসের অনুপস্থিতিতে তার ঘরে একদল মাদকাসক্ত দুর্বৃত্ত প্রবেশ করে। এসময় তারা তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে তারা সুফিয়াকে পিটিয়ে হত্যা করে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শায়েস্তাগঞ্জের চানপুর গ্রামের সাইদু মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। অন্যান্যদের আটকের চেষ্টা চলছে। তিনি জানান, আটক সাইদু মিয়া এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.