Sylhet Today 24 PRINT

ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত সম্পর্ক আরো জোরদার হবে: ভারতীয় হাইকমিশনার

মাধবপুর প্রতিনিধি |  ১১ জুন, ২০১৭

মাধবপুরে যাত্রা বিরতি করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা।

রোববার সকালে তিনি ঢাকা থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ যাবার পথে মাধবপুরে সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোতে উঠেন। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর- চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ সময় ভারতের হাই কমিশনার হর্ষবধর্ণ শ্রিংলা বলেন, ভারত- বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ঐতিহাসিক। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত সম্পর্ক আরো জোরদার হবে। বাংলাদেশের পাশে ভারত সব সময় রয়েছে। যে কোনো পরিস্থিতির মধ্যেও ভারত বাংলাদেশকে ভারত সাহায্য করবে। তিনি সিলেটের চা বাগান ও প্রাকৃতিক মনোরম দৃশ্যের প্রশংসা করে বলেন বাংলাদেশ বিশ্বের কাছে একটি অতুলনীয় রাষ্ট্র।

এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মাধবপুরে একটি কলেজ সরকারি করা হয়েছে। আরেকটি কলেজ সরকারি করনের দাবি রয়েছে। এটি দ্বিতীয় ধাপে করার জন্য প্রধানমন্ত্রীকে জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.