Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১১ জুন, ২০১৭

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহমুদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছাগাঁও পূর্ব পাড়ার মাওলানা আশরাফ আলীর পুত্র।

রোববার (১১ জুন) ইফতারের পূর্বে নিজ ঘরের বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা যায় বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুকিত বলেন, ছেলেটি বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.