Sylhet Today 24 PRINT

বড়লেখায় আইনশৃঙ্খলা কমিটির সভায় যানজট নিয়ে ক্ষোভ

বড়লেখা প্রতিনিধি |  ১২ জুন, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের অসহনীয় যানজট নিরসনে উদ্যোগ নিচ্ছে উপজেলা প্রশাসন। সোমবার (১২ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী পৌর শহরের যানজটের বিষয়টি উত্থাপন করে বলেন, ‘বাজারে যানজটের কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী।’

পরে সভায় শহরে যানজট নিরসনের লক্ষ্যে আগামী ১৫ জুন দুপুরে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকল শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।
 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সদস্য সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, রাহেনা বেগম হাসনা, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.