নিজস্ব প্রতিবেদক | ১৩ জুন, ২০১৭
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম জনি সোমবার বিকাল থেকে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় ইতিমধ্যে ওই শিক্ষকের পরিবারের পক্ষ থেকে সোমবার রাতে জালালাবাদ থানায় সাধারণ ডায়েরির করা হয়েছে।
জালালাবাদ থানার ওসি সফিকুল ইসলাম জানান, বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ট্রেনের টিকেট কাটতে সিলেট রেলওয়ে স্টেশনের উদ্দেশে বের হন জাহিদুল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়রি করেছেন।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান ওসি।