Sylhet Today 24 PRINT

নিখোঁজ নন, স্ত্রীর সাথে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন শাবি শিক্ষক

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০১৭

সোমবার (১২ জুন) বিকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম জনির। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনটিও ছিল বন্ধ। তিনি নিখোঁজ জানিয়ে পরিবারের পক্ষ থেকে সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরিও করেন পরিবারের সদস্যরা।

কিন্তু পরদিন জানা গেল, নিখোঁজ হননি, স্ত্রীর সাথে অভিমান করে ঢাকায় চলে গিয়েছিলেন জাহিদুল ইসলাম জনি।

আরও পড়ুন : ট্রেনের টিকেট কাটতে গিয়ে নিঁখোজ শাবি শিক্ষক

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা। তিনি জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে মোবাইল ফোনে জাহিদুল ইসলাম জানান নিখোঁজ হননি। স্ত্রীর সাথে অভিমান করে ঢাকায় চলে গিয়েছিলেন।

এর আগে সোমবার জালালাবাদ থানার ওসি সফিকুল ইসলাম জানান, বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ট্রেনের টিকেট কাটতে সিলেট রেলওয়ে স্টেশনের উদ্দেশে বের হন জাহিদুল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়রি করেছেন।

এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে তাঁর নিখোঁজ হওয়ার খবরটি প্রকাশ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.