Sylhet Today 24 PRINT

মাগুরছড়ার ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৪ জুন, ২০১৭

মাগুরছড়া ট্রাজেডি দিবস উপলক্ষে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ ও মানব্বন্ধন করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এসময় তারা মাগুরছড়া গ্যাসকুপ বিস্ফোরনের ক্ষতিপূরন আদায়ে সরকারের প্রতি আহবান জানান।

বুধবার(১৪জুন) দুপুরে প্রেসক্লাব সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের জেলা আহবায়ক মইনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু।

এসময় বক্তারা বলেন, মাগুরছড়া গ্যাসকুপ বিস্ফোরনের বিশ বছর পূর্ণ হলেও এখনো সরকার তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ব্যর্থ। ক্ষয়ক্ষতির জন্য দায়ী তৎকালীন মার্কিন প্রতিষ্ঠান অক্সিডেন্টালের উত্তরসূরি শেভরন কোম্পানিও বাংলাদেশ থেকে চলে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এমতাবস্থায় আমাদের ক্ষতিপূরণ আদায় করতে না পারলে তারা আমাদের হাতের নাগালে চলে যাবে। সুতরাং এখনোই তাদের আটকাতে হবে, আমাদের ক্ষতিপূরণ না দিয়ে তারা পার পাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.