Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাঞ্জু হত্যা মামলার আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৪ জুন, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার আলোচিত মাঞ্জু হত্যা মামলার আসামী আলাল মিয়া(২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম গোপন সুত্রে খবর পেয়ে একদল পুলিশ নিয়ে বুধবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাঞ্জু হত্যা মামলার আসামী আলাকপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আলাল মিয়া কে গ্রেফতার করা হয়।

গত ২ মে পৌরসভার আলাকপুর গ্রামে দু পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় খুন হয় মাঞ্জু মিয়া। এ ঘটনায় তার স্ত্রী রোকেয়া বেগম বাদি হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.