Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৪ জুন, ২০১৭

হবিগঞ্জের নবীগঞ্জ থানায় ‘‘ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গণে ‘‘ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ অফিসের পুলিশ সুপার নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এ এস পি রাসেলুর রহমান।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর সুন্দর আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, ইউপি সদস্য জোবায়ের আহমেদ, কাশেম চৌধুরী, কামাল চৌধুরী।

থানার ওসি (অপারেশন) জিয়া উদ্দিনের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান, গীতা পাঠ করেন এস আই সুজিত চক্রবর্ত্তী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুরের রুকিয়া বেগম, মাসুক বিবি, আমড়াখাইর গ্রামের ইসলাম উদ্দিন, লালাপুরের চম্পা চৌধুরী, কানাইপুরের জয়তুন্নেছা বেগম, কর্শির আব্দুল ছামেদ, দাশের কোনার কামাল আহমেদ, আদিত্যপুরের সুভাষ রায়, কায়স্থগ্রামের পিরোজ মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.