Sylhet Today 24 PRINT

১১ দিন দুর্ভোগের পর সচল হলো রাণীগঞ্জ ফেরী

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১৪ জুন, ২০১৭

১১ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ফেরী। কুশিয়ারার নদীর উপরের এই ফেরী ৩ জুন থেকে ১৩ জুন পর্যন্ত যান্ত্রিক ত্রুটিতে বন্ধ ছিল। বুধবার সকাল থেকে এই ফেরী চলাচল স্বাভাবিক হয়। ফলে দূর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ও ফেরী কতৃপক্ষ সূত্রে জানাযায়, ২০১৫ সালের ১২ অক্টোবরে স্থানীয় সাংসদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান রাণীগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরী সার্ভিস উদ্বোধন করেন। উদ্ধোধনের ফলে হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের স্বাভাবিক যাত্রা শুরু হয়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে মাসে এক-দুবার ফেরী বন্ধ থাকায় চরম দূর্ভোগ পোহাতে হয় ঢাকা থেকে সুনামগঞ্জের বিভিন্ন এলাকার যাতায়াতকারী যাত্রীদের।

ফেরীর দীর্ঘস্থায়ী সমাধান করার জন্য স্থানীয় বাজার ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছেন।

সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ১১দিন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ ছিল রাণীগঞ্জ ফেরী। যান্ত্রিক ত্রটি সমাধান করে বুধবার থেকে ফেরী চলাচল সচল হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.