Sylhet Today 24 PRINT

রমজানে ব্যবসায়ীদের বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান সিলেট চেম্বারের

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুন, ২০১৭

চলতি গ্রীষ্ম মৌসুম ও রমজান মাসে বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যবসায়ীদের বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ জানান, বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। চলতি গ্রীষ্ম মৌসুম ও রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ হতে সকল ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে আলোকসজ্জা পরিহার করা ও এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য এফবিসিসিআই এর মাধ্যমে দেশের সকল বাণিজ্য সংগঠন ও ব্যবসায়ীদের নিকট অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ। পরিমিত ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ক্রমে উৎপাদনশীল খাতে বিদ্যুৎ ব্যবহার অপরিহার্য্য। বিশেষ করে চলতি রমজান মাসে ইফতার, তারাবীহ্ ও সেহরীর সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবসায়ীদের অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুতের অপরিমিত ব্যবহার পরিহার করে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য সকল স্তরের ব্যবসায়ীদের প্রতি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.