Sylhet Today 24 PRINT

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে বোমা ও শ্যালো মেশিন ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৬ জুন, ২০১৭

জাফলং পাথর কোয়ারীর বিভিন্ন স্থানে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ৩টি বোমা মেশিন ও ১৩ শ্যালোমেশিন ধ্বংস করে দিয়েছে টাস্কফোর্স।

বৃহস্পতিবার দুপুর ১২টায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানি'র নেতৃত্বে জাফলং পাথর কোয়ারীর পিয়াইন নদীর তীরবর্তী জাফলং চা বাগান ও নয়াবস্তি এলাকায় অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ যন্ত্র দানব ধ্বংশ করেন।

অভিযানকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. হুমায়ুন কবির, গোয়াইনঘাট থানার এ.এস আই সামসুজ্জামানসহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.